বিশ্বাসের শক্তি
বাংলা গল্প ইংল্যান্ডে এক পোপ থাকতেন । তার বিশ্বাসের আধ্যাত্মিক শক্তির উপর অটল ভরসা ছিল। কেউ যদি একবার তার বাড়িতে এসে যেতো তার আদর যত্ন না করে থাকতে পারতেন না। উনার মনে সবার প্রতি প্রচন্ড ভালবাসা ছিল। তিনি প্রতিটি মানুষকেই খুব বিশ্বাস করতেন কেন না তার মনে সন্দেহের কোন জায়গা ছিল না। সেই জন্য সবাই উনার যথেষ্ট সম্মান করত।
একদিন রাতে এক চোর জেল থেকে পালিয়ে লুকানোর জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। সে দেখল যে পোপের বাড়ির দরজা খোলা আছে তাই সে চুপি চুপি এসে বাড়ির ভিতরে প্রবেশ করল। পোপ তাকে দেখতেই তার অভিবাদন করলেন, আর বললেন, আমার ঘরে আসার জন্য আপনাকে স্বাগত জানাই আমার ভাই, কিন্তু আপনি কে, আর কি করতে এসেছেন।
চোর মিথ্যা করে বলে দিল, ফাদার আমি একজন পথিক আমি পথভ্রষ্ট হয়ে এদিক ওদিক ঘুরছিলাম, আপনার বাড়ির দরজা খোলা দেখে চলে এসেছি, আমি কি একটু রাত কাটাতে পারব, সকাল হতেই আমি চলে যাব। পোপ বললেন হাঁ নিশ্চয়, আপনি নিশ্চিন্তে থাকুন, আর আমার মনে হচ্ছে আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনি একটু হাত মুখ ধুয়ে আরাম করুন, আমি ততক্ষণে আপনার খাওয়ার আর শোওয়ার ব্যবস্থা করে দিই।
চোর পোপের আভার ব্যক্ত করে বাথরুমের দিকে এগিয়ে গেল। পোপ তার জন্য সুন্দর করে খাবারের ব্যবস্থা করে রাখলেন। এবং চোর আসতেই তাকে ভালভাবে ভোজন করিয়ে তাকে পাশের ঘরে শোওয়ার ব্যবস্থা করে দিলেন। এবং নিজেও নিজের ঘরে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পরলেন।
রাতে সবার ঘুমিয়ে যাওয়ার পর চোরের মনে চুরি করার ইচ্ছা জাগলো। আর সে পোপের বাড়ি থেকে দুটো সোনার দ্বীপদানি চুরি করে পালিয়ে গেল। রাতে পুলিশ ও তাকে খোঁজা খোঁজি করছিল তাই সে পুলিশের হাতে পরে গেল। আর তার হাতে সোনার দ্বীপদানি দেখে জিজ্ঞাসা করতেই সে বলে দিল যে ঐ পোপের বাড়ি থেকে চুরি করেছি। পুলিশ ও পোপ কে চিনত তাই তাকে ধরে পোপের কাছে নিয়ে এল, এবং পোপ কে বলল এই চোরটি আপনার বাড়ি থেকে এই দ্বীপদানি দুটি চুরি করে পালিয়ে যাচ্ছিল।
এতে পোপ বললেন, আপনারা কৃপা করে উনাকে ছেড়ে দিন, উনি আমার বাড়ির অতিথি, আর এই দ্বীপদানি দুটি আমি উনাকে উপহার দিয়েছি। এটা শুনে চোরের জ্ঞান চক্ষু খুলে গেল, নিজের পাপের অনুভূতি হতে লাগল, পোপের উদারতা দেখে তার মনে অনুশোচনা হতে লাগল, সে কাঁদতে কাঁদতে পোপের পায়ে পরে গেল, এবং আর জীবনে কখনই চুরি না করার প্রতিজ্ঞা করল।
Friends:- বিশ্বাস এমন একটা জিনিস যার দ্বারা প্রতিটি মানুষেরই মন জেতা যায় তাতে সে যত কঠোর ব্যক্তিই হোক না কেন। আর বিশ্বাসের মাধ্যমেই মানুষ কে পরিবর্তন করা যায়। করো উপর ক্রোধ করে বা তার ভুলের শাস্তি দিয়ে তার অভ্যাস কে বদলানো যাবে না। যাবে শুধু বিশ্বাস করে, ভরসা করে, ভালবাসা দিয়ে। আর আপনার যদি বিশ্বাসের উপর দীর্ঘ বিশ্বাস থাকে তাহলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না।
All the best 👍
---------------------------------
↪ related posts
↪ বিশ্বাস ঘাতক!
↪ শেষ ধাপ!
↪ tension এর গ্লাস!
↪ জীবনের পাথর কাঁকর আর বালি!

: