গল্পঃ অনু
-তুই অণুর গায়ে হাত তুলেছিস?বাবার কথাটার প্রতুত্তরে আমি কি বলব সেটা ভেবে পাই না৷ সারাদিন এই কথাটা জিজ্ঞেস করার ভয়ে বাবার আশেপাশেও ছিলাম না৷
শেষমেষ রাতে খাওয়ার টেবিলে ঠিকই জিজ্ঞেস করে বসলো৷
-আমি কিছু জিজ্ঞেস করেছি শুভ৷
আমার চুপ থাকা দেখে বাবা আরেকটু গম্ভীরভাবে কথা বলল৷
-হ্যা বাবা তুলেছি৷
-কেন তুলেছিস?
-বাবা হাত তুলেছি সেটা বলেছে৷ কেন তুলেছি সেটা বলেনি?"
বাবা তার মোটা ফ্রেমের চশমাটার উপর দিয়ে আমার দিকে আরেকবার তাকালেন৷ অদ্ভূত ব্যাপার আমার ভয় লাগছেনা৷
ছোট থেকেই বাবাকে প্রচন্ড পরিমাণের ভয় পাই৷ আমি জানিনা এই ভয়টা কেন৷
এমন না যে বাবা আমাকে মারধর করেছে ছোট থেকেই৷
যতটুকূ আদর দরকার ততটুকুই করেছে৷ যতটুকূ শাসন ততটুকুই করেছে৷"
-কারণ বলেনি৷ তাই তোর কাছে জিজ্ঞেস করছি৷
-বাবা অণুর পিচ্চি করে একটা বোন আছে না৷ মিলু নাম৷ক্লাস ওয়ানে পড়ে৷ জানো বাবা মেয়েটা খুব মিষ্টি করে কথা বলে৷ আমাকে সবসময় ভাষায় ভাইয়া বলে ডাকে৷ ছাদে গেলে প্রায়ই আমার কোলে বসে আকাশ দেখে৷ আমার মন খারাপের সময় যখন ছাদে বসে থাকি৷ নিজেকে বড্ড একা লাগে৷ আমার মনের ছোট্ট আকাশটাতে বিষণ্ণতার মেঘ জমে৷ আমার শ্বাস নিতে কষ্ট হয়৷
ঠিক তখনই আমি পিচ্চিটার কথা মনে করি৷ আমাকে দেখামাত্রই কোলে উঠে আসবে৷ আমার চুল টানবে, নাক টানবে৷ আইসক্রিম চাইবে৷
জানো বাবা! এই পিচ্চিটার সাথে পরিচয়ের পর থেকে আমার কখনোই মন খারাপ থাকেনি৷
কিন্তু অণুর সাথে আমার একদমই হয়নি কখনো৷ কেন জানি আমাকে তার সহ্য হয় না৷
গত বিকেলে মিলু যখন ছাদে আমার কোলে বসে আকাশের দিকে চেয়ে চেয়ে আদুরে গলায় গল্প করছিল৷ অণু হুট করে এসে মিলুর তুলতুলে গালগুলোতে থাপ্পর বসিয়ে দেয়৷
বাবা আমি কি অনুভব করেছিলাম জানি না৷ আমার কেন জানি মনে হয়েছে, চড়গুলো মিলুর গালে না৷ আমার হৃৎপিন্ডে গিয়ে লেগেছে৷
আমি আর নিজেকে সামলাতে পারিনি৷ কষে দু'টো লাগিয়ে দিয়েছি৷"
কথা শেষ করে বাবার দিকে তাকালাম৷ বাবা আমার উপর ভীষণ রেগে গেলে,
"হারামজাদা বেরিয়ে যা" কথাটা বলেন৷
কথাটা শোনার জন্য অবশ্য প্রস্তুত হয়ে আছি আমি৷ অণুকে থাপ্পর মারার পর থেকে৷
বাবা তার চেয়ার ছেড়ে উঠলেন৷ আমার হৃদপিন্ডটা চেপে ধরে রেখেছি আমি৷ এই বুঝি হাইপ্রেসারে বেরিয়ে পরবে৷
বাবার হাতের থাপ্পর খেলে এমনিতেই মরে যাবো৷"
.
-শুভ শুন!
-হ্যা বাবা বলো৷
-তুই ক'টা থাপ্পর দিয়েছিস?
-দু'টো!
-পরেরবার দেখা হলে আরো কয়েকটা দিয়ে দিবি বুঝলি৷ থাপ্পরের অপরাধে তোকে যদি পুলিশে দেয়৷ আমি সাথে সাথেই ছাড়িয়ে নিয়ে আসবো৷ কোনো টেনশন নেই৷ আর মিলুকে আরো বেশি করে আদর করবি!"
আমি ভ্রু কুঁচকে বাবার দিকে তাকালাম৷ না দেখে মনে হচ্ছে না মজা করছে৷
"যা ভালোমতো খেয়ে ঘুম দে৷ সকালে সব ঠিক হয়ে যাবে"৷
.
নিশ্বাসটা আটকে যেতেই ঘুম ভেঙে গেল৷ ধড়ফড় করে উঠে পরি আমি৷
পিচ্চি মিলুটাকে দেখে বিশ্বাস হলো না প্রথমে৷ চোখ দু'টো ভালোমতো কঁচলে মিলুর দিকে তাকালাম৷ পিচ্চিটা ফোকলা দাঁত বের করে হাসছে৷
আমি হাত দু'টো ছড়িয়ে দিতে বুকে এসে জায়গা করে নেয় পিচ্চিটা৷
আমি বুঝিনা এইটুকু একটা মেয়ে এত পাকনা কিভাবে হয়৷ আমি কিছু বলার আগেই করে নেয়৷
মিনিটখানেক বুকে জড়িয়ে রাখি পিচ্চিটাকে৷
কপালে আলতোভাবে চুমু খাই আমি৷
-নাক টিপে ধরলি ক্যান পিচ্চি?
-তোমার নাক টানতে ভালো লাগে আমার!
মিলু তার ছোট্ট মুখটা আমার কানের কাছে নিয়ে ফিসফিস করে বলে,
-ভাইয়া আপু আসছে৷ তোমার সাথে কথা বলবে৷
-তাই বুঝি!
-হু৷ ডাকি?
-হ্যা ডাকো৷
.
মিলুর হাত ধরে আমার রুমে ঢুকে অণু৷ পড়ার টেবিলের সামনে রাখা চেয়ারটা টেনে আমার মুখোমুখি বসে অণু৷ অণূর কোলে মিলু৷
আমি হাত বাড়ালাম৷ আমাকে অবাক করে দিয়ে পিচ্চিটা আসলোনা৷
অণু মুচকি হেসে বলল,
-আমার শর্তগুলো না মানলে মিলু আপনার কাছে যাবে না!
অণুর কথা শুনে মিলুর দিকে তাকালাম আমি৷
পিচ্চিটাও দেখি মাথা নাড়ছে! একরাতেই বোনের ভক্ত হয়ে গেলি পিচ্চি মেয়ে!
তোর জন্যইতো তোর বোনের গুলুমুলূ গালগুলো লাল করে দিয়েছিলাম৷ নাহ ভুল হলো না তো!
মনে মনে বললাম৷"
-কিসের শর্ত?
-হুম বলছি৷
"শর্ত নাম্বার ১ হচ্ছে,
আপনার মন খারাপের সময় মিলুর সাথে যখন আড্ডা দেন৷ সেই আড্ডায় আমি থাকবো"
শর্ত নাম্বার ২হচ্ছে,
মিলুকে নিয়ে বাইরে ঘুরতে যান প্রতি বিকেলে৷ সেই ঘুরাঘুরিতেও আমি থাকবো"
শর্ত নাম্বার ৩হচ্ছে,
এই যে মিলুর গাল টানেন৷ আমার গালও টানতে হবে৷ আপনি জানেন? আপনি গুলুমুলু গাল টানতে পছন্দ করেন বলে, আমি বেশি বেশি খেয়ে আমার গালগুলো গুলুমুলু করেছি! সেইগুলা আপনার চোখে পরে না হ্যা?"
বেশি করে আমার গাল টানবেন বুঝলেন৷?"
৪নাম্বার শর্ত হচ্ছে,
মিলুকে যেমন হাওয়াই মিঠা কিনে দেন৷ এখন থেকে মিলুর সাথে সাথে আমাকেও কিনে দিবেন"৷
আপনি কি শর্তে রাজি?"
মেয়েটার এমন অাজগুবি শর্তশুনে আমার বড্ড হাসি চেপেছে৷
আমার হাসি দেখে অণু বিরক্ত হচ্ছে সেটা তার মুখ দেখেই বোঝ যায়৷
কোনোমতে হাসি চেপে রেখে বলি,
বিবেচনা করে পরে জানানো হবে৷
অণু ভেংচি কাটে একবার৷ তারপর মিলুকে নিয়ে হাঁটা ধরে৷
দরজার পাশে গিয়ে আবার পেছন ফিরে বলে অণু,
শুনুন! তারাতারি বিবেচনা করুন৷ নয়তো শোধ হিসেবে শর্ত বেড়ে যেতেও পারে কিন্তু"
ভালো লাগলে আমার ব্লগটি নিয়মিত ভিজিট করবেন..এখানে নিয়মিত ভালোবাসার গল্প ও অন্যান্য গল্প পোষ্ট করা হয়.. আপনাদের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন...আপনাদের মতামতের আশায় থাকবো...
Key Words:
bangla love story, love story, bangla, facebook love story, love, valobashar romantic premer golpo bangla, romantic valobashar golpo, valobashar koster golpo bangla, bangla, valobashar golpo, valobashar golpo sms, bangla sad valobashar golpo, romantic love story in bengali, valobashar golpo kotha, ভালোবাসার গল্প 2018, ভালোবাসার গল্প কাহিনী, ভালোবাসার গল্প ছবি, ভালোবাসার গল্প 2017, ভালোবাসার গল্প পরতে চাই, ভালোবাসার গল্প সিনেমা, ভালোবাসার গল্প ও কবিতা, ভালোবাসার গল্প পড়তে চাই, bangla love story book, bangla love story facebook, bangla love story kobita, bangla sad love story pdf, bengali love story golpo mp3, bangla love story video, bengali love story poem, bangla love story mp3, বাংলা ভূতের গল্প, ভুত, ভয়ানক ভূতের গল্প ২০১৮, bangla vuter গল্প, ২০১৯ এর ভালোবাসার গল্প, 2019 love story, 2019 best love story, valobasar golp 2019
bangla love story, love story, bangla, facebook love story, love, valobashar romantic premer golpo bangla, romantic valobashar golpo, valobashar koster golpo bangla, bangla, valobashar golpo, valobashar golpo sms, bangla sad valobashar golpo, romantic love story in bengali, valobashar golpo kotha, ভালোবাসার গল্প 2018, ভালোবাসার গল্প কাহিনী, ভালোবাসার গল্প ছবি, ভালোবাসার গল্প 2017, ভালোবাসার গল্প পরতে চাই, ভালোবাসার গল্প সিনেমা, ভালোবাসার গল্প ও কবিতা, ভালোবাসার গল্প পড়তে চাই, bangla love story book, bangla love story facebook, bangla love story kobita, bangla sad love story pdf, bengali love story golpo mp3, bangla love story video, bengali love story poem, bangla love story mp3, বাংলা ভূতের গল্প, ভুত, ভয়ানক ভূতের গল্প ২০১৮, bangla vuter গল্প, ২০১৯ এর ভালোবাসার গল্প, 2019 love story, 2019 best love story, valobasar golp 2019

: