আমি বারোমাস তোমায় ভালোবাসি

Post a Comment


আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারোমাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও
আষাঢ় শ্রাবণ ঘন বরষার সাথে
দিনগুলি কাটে না বিরহ ব্যথাতে
অগ্রহায়ণে তুমি আদর জানিও
তুমি অবসর পাইলে আসিও
ভাদ্র আশ্বিনে কয় জনে জনে
কতকাল একা থাকো মন উচাটনে
আসছে মাসে না হয় পত্র দিও
তুমি অবসর পাইলে আসিও
পৌষ মাঘ কাটে না বুঝি এই শীতে
একটু কি পারো নাই কোনো খোঁজ নিতে
বৈশাখী ঝড় মনে শুধু জানিও
তুমি অবসর পাইলে আসিও

Related Posts

: