পথের ক্লান্তি ভুলে (গৌরীপ্রসন্ন মজুমদার, হেমন্ত মুখোপাধ্যায়)

Post a Comment

 

পথের ক্লান্তিভুলে স্নেহভরা কোলেতব
 মাগো, বলো কবেশিতল হবো|
 কত দূর আরকত দূরবল মা?
 আঁধারেরভ্রুকুটিতে ভয় নাই,
 মাগো তোমার চরণেজানি পাবোঠাঁই,
 যদি পথ চলিতে কাঁটাবেঁধে পায়
 হাসিমুখেসে বেদনাসবো ||
 চিরদিনইমাগো তবকরুণায়
 ঘর ছাড়া প্রেমদিশা খুঁজেপায়
  আকাশে যদিকভু ওঠেঝড়
 সে আঘাত বুকপেতে লবো||
 যতই দুঃখ তুমিদেবে দাও
 জানি কোলে শেষেতুমি টেনেনাও,
 মাগো তুমি ছাড়া আঁধারেগতি নাই
 তোমায় কেমনে ভুলেরবো ||

তোমার ভূবনেমাগো এতপাপ,
 একি অভিশাপ, নাইপ্রতিকার?
 মিথ্যারইজয় আজ, সত্যের নাইতাই অধিকার||
 কোথায় অযোধ্যা কোথাসেই রাম
 কোথায় হারালো গুণধাম,
 একি হলো একিহলো,
 পশু আজ মানুষেরইনাম |
 সাবিত্রীসীতার দেশেদাও দেখাতুমি এসে
 শেষ করে দাওএই অনাচার||
 তোমার কঠিন হাতেবজ্র কিনাই
 হিংসারকরো অবসান,
 তোমার পৃথিবীতেযারা অসহায়
 তুমি মা তাদেরকরো ত্রাণ|
 চরণতীর্থেতব এবারশরণ লবো
 দুর্গমএই পথহব পার||

(ছায়াছবিঃ মরুতীর্থহিংলাজ, সুর শিল্পীঃহেমন্ত মুখোপাধ্যায়)


Related Posts

: