Tension এর গ্লাস!

Post a Comment
TENSION এর গ্লাস



একদিন এক মনবৈজ্ঞানিক অধ্যাপক ছাত্র দের tension এর সাথে লড়ার উপায় বলছিলেন । উনি একটা জলের গ্লাস তুললেন, ছাত্ররা ভাবলো হয়ত উনি জিজ্ঞাসা করবেন যে গ্লাস অর্ধেক ভর্তি আছে না অর্ধেক খালি । কিন্তু অধ্যাপক মহাশয় অন্য একটা প্রশ্ন করলেন, যে আমি এই গ্লাস টা যে ধরে আছি এটা কতটা ভারি?


ছাত্ররা উত্তর দিতে শুরু করলো, কেও বললো অল্প, কেও 200g তো কেও 300g। অধ্যাপক বললেন আমার নজরে বিষয় এটা নেয় যে গ্লাস টার ওজন কত, বরং এটা যে এটাকে আমি কতক্ষণ ধরে রাখতে পারব ।



যেমন- যদি আমি এই গ্লাস টাকে 1-2 minutes ধরে রাখি তাহলে এটা হাল্কা লাগবে, কিন্তু যদি আমি এটাকে 1 ঘন্টা ধরে রাখি তাহলে আমার হাতে ব্যথা শুরু হয়ে যাবে, আর যদি আমি এটাকে সারাদিন ধরে রাখি তাহলে আমার হাত একদম অসার হয়ে যাবে, আর যে গ্লাসটা শুরুতে হাল্কা লাগছিল সেটা এত ভারী হয়ে যাবে যে সেটা আর ধরে রাখা যাবেনা এবং হাত থেকে ফসকে যাবে ।



তিনটি দশা তেই কিন্তু গ্লাসের ওজন বদলায়নি, কিন্তু আমি যত বেশিক্ষণ ধরে থাকব তত বেশি ওজনের অনুভব হতে থাকবে । অধ্যাপক তারপর ছাত্রদের বললেন, আপনাদের জীবনের tension আর stress ও অনেকটা এই জলের গ্লাসেরই মত, যদি অল্প সময়ের জন্য ভাব তাহলে কিছু হবেনা, যদি একটু বেশি সময়ের জন্য ভাব তাহলে মাথার যন্ত্রনা শুরু হয়ে যাবে, আর যদি সারাদিন ভাব তাহলে আপনার বুদ্ধি একদম অসার এবং গতিহীন হয়ে যাবে ।



যেকোন ঘটনা বা পরিণাম আমাদের হাতে নেই কিন্তু সেটাকে কিভাবে handle করব ওটা আমাদের হাতেই আছে, শুধু দরকার হল ভালো ভাবে বোঝার । সেই জন্য tension ছাড়ুন, যত বেশিক্ষণ এটাকে কাছে রাখবেন তত বেশি এর ভার বাড়তে থাকবে, আর এই tension ই পরে stress এর কারণ হয়ে দাঁড়াবে, আর নুতন বিপদ ডেকে আনবে ।



         
       "সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলে
        মানুষ অতটা ক্লান্ত হয়না যতটা কিছুক্ষণ
                    চিন্তা করলে হয়"।

 -স্বামী বিবেকানন্দ:-



একটা কথা মনে রাখবেন tension আর stress সেই পাখিদের নাম যারা আপনার আশেপাশে উড়বেই, কিন্তু আপনি তাদের কখনই আপনার মনে বাসা বাঁধতে দেবেন না !!!



 All the best 👍



                  ------------------------------------





↪ related posts

↪ success!

↪ কর্মের ফল!

↪ কর্তব্য!

↪ believe!

Related Posts

: