জীবনের পাথর কাঁকর আর বালি
দর্শনশাস্ত্রের এক প্রফেসর হাতে কিছু জিনিস নিয়ে
ক্লাসের মধ্যে প্রবেশ করলেন। তারপর বললেন, আজ আমি তোমাদের একটা বিশাল বড় শিক্ষা দেব। তারপর তিনি একটা বড় কাঁচের বয়াম বের করে টেবিলে রাখলেন, আর তাতে বড় বড় পাথর ভরতে লাগলেন, এবং সম্পূর্ণ ভর্তি করে দিলেন। তারপর বিদ্যার্থীদের জিজ্ঞাসা করলেন, বয়াম কি সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে ?
আর সকলে একসাথে উত্তর দিল - হ্যাঁ
তখন প্রফেসর আর একটা কাঁকরের পাত্র বের করলেন আর তা থেকে কাঁকর নিয়ে বয়ামে ভরতে লাগলেন, তারপর বয়াম টিকে একটু নাড়া দিলেন আর সমস্ত কাঁকর পাথরের ফাঁকে ফাঁকে ঢুকে বসে গেল। আর এইভাবে কাঁকর দিয়ে বয়াম টিকে আবার ভর্তি করে দিলেন। আবার জিজ্ঞাসা করলেন, বয়াম কি সম্পূর্ণ ভর্তি হয়েছে?
আবার সকলে একসাথে উত্তর দিল - হ্যাঁ
প্রফেসর আবার একটা বালির পাত্র বের করলেন, আর তা থেকে বালি নিয়ে আবার ঐ বয়াম টিতে ভরতে লাগলেন, আর পাথর কাঁকরের মাঝে বেঁচে থাকা একটু আধটু জায়গাও ভরে সম্পূর্ণ ভরাট হয়ে গেল। আবার একবার প্রফেসর জিজ্ঞাসা করলেন, বয়াম কি সম্পূর্ণ ভর্তি হয়েছে ?
আবার সকলে একসাথে উত্তর দিল - হ্যাঁ
তারপর প্রফেসর বোঝাতে শুরু করলেন, আমি চাই যে তোমরা কথাটি কে খুব ভাল করে বোঝ, এই বয়াম টি ঠিক তোমাদের জীবনের মত। বড় বড় পাথর গুলি হচ্ছে তোমাদের জীবনের সবথেকে জরুরী জিনিস।
যেমন - তোমাদের পরিবার, জীবন সঙ্গী, শরীর, বাচ্চা বা এই ধরনের সমস্ত জিনিস, যে যদি তোমাদের সবকিছুই হারিয়ে যায় আর শুধু এইগুলো থাকে তাও তোমাদের জীবন পূর্ণ থাকবে।
আর কাঁকর হল তোমাদের জীবনের কিছু বড় বড় প্রয়োজনীয় জিনিস, যেমন - ব্যবসা/চাকরি, বাড়ি, গাড়ি ইত্যাদি।
আর বালি তোমাদের জীবনের সমস্ত ছোট খাট জিনিস কে দর্শায়।
যদি তোমরা বয়াম কে প্রথমে বালি দিয়ে ভর্তি করে দাও তাহলে পাথর আর কাঁকরের জন্য কোন জায়গা থাকবে না। আর এটাই তোমাদের জীবনের সাথে হয়। যদি তোমরা তোমাদের সমস্ত সময় আর শক্তি ঐ ছোট খাট জিনিসে লাগিয়ে দাও, তাহলে তোমাদের কাছে সেইটার জন্য সময় থাকবে না যেটা তোমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ।
সেই জিনিস গুলোর প্রতি ধ্যান দাও যেগুলো তোমাদের খুশীর জন্য জরুরী। মাতা পিতার সাথে বসে একটু গল্প করো, জীবন সঙ্গীর সাথে একটু মধুর সময় কাটাও, বাচ্চাদের সাথে খেলো। কাজে যাওয়ার জন্য, পার্টি দেওয়ার জন্য, বেড়াতে যাওয়ার জন্য, ঘর, গাড়ি পরিষ্কার করার জন্য অনেক সময় থাকবে। প্রথমে পাথরের উপর ধ্যান দাও - এমন জিনিস যেগুলো সত্যিই খুব গুরুত্বপূর্ণ। আগে নিজের অগ্রাধিকার সেট করো। বাকি জিনিস শুধু বালি..
All the best 👍
------------------------------------
↪ related posts
↪

: