যারে যাবি যদি যা
শিল্পীঃ বশীর আহমেদ
সুরকারঃ খান আতাউর রহমান
গীতিকারঃ খান আতাউর রহমান
যারে যাবি যদি যা
পিঞ্জর খুলে দিয়েছি
যা কিছু কথা ছিল
ভুলে গিয়েছি।।
পিঞ্জর খুলে দিয়েছি
যা কিছু কথা ছিল
ভুলে গিয়েছি।।
যারে বাঁধন কেঁটে যা
যারে হৃদয় ভেঙ্গে যা।
যারে হৃদয় ভেঙ্গে যা।
শুনেছি খাঁচার পাখি
আপন হবার নয়
জানি রে জানি তোকে
ভালোবাসা ভালো নয়।
আপন হবার নয়
জানি রে জানি তোকে
ভালোবাসা ভালো নয়।
যারে আকাশে উড়ে যা
যারে পথ ভুলে যা
জানি রে এ জীবনে
তোকে পাবার নয়।
আকাশের ঠিকানা
খুঁজে পাবার কথা নয়।।
যারে পথ ভুলে যা
জানি রে এ জীবনে
তোকে পাবার নয়।
আকাশের ঠিকানা
খুঁজে পাবার কথা নয়।।
Jare Jabi Jodi Jaa (Basir Ahmed, Khan Ataur Rahman)

: