হজরত আলী (রা:আ:) অমূল্য বাণী!
হজরত আলী, শের এ খোদা, মৌলা আলি (রাঃআঃ) ইসলামের চতুর্থ খলিফা, এবং একজন এত বড় মহাপুরুষ যে উনার যত প্রশংসাই করি না কেন, কম হবে। উনাকে অনুসরন না করে কেউ নিজেকে জ্ঞানী হওয়ার দাবি করলে, সেটা মুর্খতার প্রমাণ হবে। আজও সারা পৃথিবীতে বিভিন্ন জাতির কোটি কোটি লোক উনাকে আদর্শ মেনে চলে। আসুন আজকে আমরা উনার কিছু বাণী কে জানি।।
1) বন্ধুত্ব তার সাথে করো যে বন্ধুত্ব করতে জানে, ঘৃণা তাকে করো যে ভুলতে জানে, আর রাগ তার উপর করো যে মানাতে জানে।
2) স্বার্থপর বন্ধু কয়লার মতো হয়। যখন কয়লা গরম হয় তখন হাত পুড়িয়ে দেয়, আর যখন ঠান্ডা হয় তখন হাত কালো করে দেয়।
3) কারো মনে দুঃখ দিয়ো না হয়ত সে তোমাকে এমন ভাবে চাই, যেমন মরার সময় মানুষ জীবন কে চাই।
4) যদি তুমি কারোর সাথে প্রতারণা করতে সফল হয়ে যাউ। তাহলে এইটা ভেবোনা যে সে কতটা বোকা, বরং এইটা ভাবো যে ওর কতটা ভরসা ছিল তোমার উপর।
5) যে দুঃখ দেয় তাকে ভালবাস, কিন্তু কোন ভালবাসার লোক কে দুঃখ দিয়ো না। সারা পৃথিবীর জন্য তুমি মাত্র একজন কিন্তু কোন একজনের জন্য হয়তো তুমিই তার পৃথিবী।
6) তুমি বন্ধুর সাথে এমন ব্যবহার কর যেন তুমি তার দাস। কিন্ত মনে রাখবে এমন ব্যবহার তার সাথেই করবে যে এর উপযুক্ত।
7) যারা শুধু নিজের কাজের সময় তোমাকে মনে করে, তাদের কাজে অবশ্যই যাও, কেন না তার অন্ধকারে আলো খুঁজছে আর সেই আলো হচ্ছ তুমি।
8) যদি কেউ তার খিদে মেটানোর জন্য রুটি চুরি করে তাহলে তার হাত না কেটে বাদশার হাত কাটা হোক।
9) নিজের শরীর কে প্রয়োজনের চেয়ে বেশি সাজাও না কেন না একে একদিন মাটিতে মিশে যেতে হবে, যদি সাজাতেই হয় তো নিজের রুহ কে সাজাও কেন না একে তোমার রব এর কাছে যেতে হবে।
10) ভাল লোকের সাথে থাকলে সব সময় ভালই হয়, কেন না হাওয়া যখন ফুলের উপর দিয়ে বয় তখন সেও সুগন্ধতিত হয়ে যায়।
11) এই সংসারে বুদ্ধিমানের চেয়ে বড় সম্পত্তি কিছুই নেই, মুর্খতার চেয়ে বড় কোন অভাব নেই, সংস্কৃতির সমতুল্য কোন ঐতিহ্য নেই আর পরামর্শের বড় কোন সমর্থন নেই।
12) বিপদ দেখে দুঃখিত হয়ো না কেন না দুঃখিত হওয়া মুর্খের কাজ।
13) কম খাওয়ার মধ্যে সুস্থতা আছে, কম বলার মধ্যে বুদ্ধিমানী, আর কম শোয়া ইবাদত।
14) কষ্টকর কাজ গুণী লোকের ভাগে আসে, কেন না তারা এর সমাধানের গুণ রাখে।
15) যতটা হয় লোভ থেকে বাঁচো, লোভের মধ্যে শুধু অপমান ই অপমান আছে।
16) সব সময় সেই মানুষটার কাছে থাকো যে তোমাকে খুশিতে রাখে, কিন্তু সেই মানুষটার আরো বেশি কাছে থাকো যে তোমাকে ছাড়া খুশিতে থাকতেই পারে না।
17) সুন্দর মানুষের সাথে ভালবাসা হয় না, যে মানুষটার সাথে ভালবাসা হয় সে সুন্দর লাগে।
18) দৌলত কে পায়ের মাটি বানিয়ে রাখো কেন না মাটি যখন মাথায় লাগে তো সেটাকে কবর বলে।
19) মিথ্যা বলে জেতার থেকে ভালো সত্য বলে হেরে যাও।
20) এমন খুব কমই হয় যে তাড়াহুড়ো করে লোকসান হয় না, আর এমন তো হতেই পারে না যে ধৈর্য্য ধরে ব্যর্থ হবে।
21) ধৈর্য্য এমন একটা গাড়ি যে যাত্রী কে কখনোই পড়তে দেয় না।
22) শিক্ষার জন্য বন্ধু বাড়ে আর দৌলতের জন্য শত্রু।
23) যদি কারো বিষয়ে জানতে চাও তাহলে খোঁজ লাগাও সে কার সাথে উঠা বসা করে।
24) রাজ্যের খাজানা এবং সুবিধা আমার আর আমার পরিবারের উপভোগের জন্য নয়, আমি শুধু এর রক্ষক মাত্র।
25) কারো খুঁত বের করা ব্যক্তি সেই মাছির সমতুল্য যে সমস্ত সুন্দর শরীর কে ছেড়ে শুধু ক্ষত স্থানে বসে।
26) যে তোমাকে সাচ্চা প্রেম করবে, সে তোমাকে ব্যর্থ আর অনুচিত কাজ করতে রুখবে।
27) কখনো অপরের জন্য মন থেকে দুয়া করে দেখো, তোমাকে আর নিজের জন্য চাওয়ার প্রয়োজন পড়বে না।
28) গরীব সে যার কোন বন্ধু নেই।
29) বন্ধুর দুঃখে উপস্থিত হও যে কোন প্রকারে, কিন্তু খুশিতে ততক্ষণ পর্যন্ত যেও না যতক্ষণ না সে নিজে ডাকছে।
30) বন্ধুত্ব করা যদি তোমার কমজোরি (স্বভাব) হয়, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি।
All the best 👍
-------------------------------------
↪ related posts
↪ friendship quotes!
↪ success quotes!
↪ ratan-tata-quotes!
↪ বড় কিছু পেতে চান তো বড় ভাবুন!
↪ related posts
↪ friendship quotes!
↪ success quotes!
↪ ratan-tata-quotes!
↪ বড় কিছু পেতে চান তো বড় ভাবুন!

: